হল খোলা রাখার বিজ্ঞপ্তি প্রকাশের পর তালামুক্ত হলেন জবির হল প্রভোস্ট

জবি প্রতিবেদক
১৭ জুলাই ২০২৪, ১৫:৪৯আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:৪৯

হল ত্যাগের নির্দেশ বাতিল এবং শিক্ষার্থীদের যাবতীয় সুবিধাসহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রীরা। এক পর্যায়ে তারা হলের প্রভোস্টকে কার্যালয়ে আটকে তালা লাগিয়ে দেন। পরে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রভোস্টকে তালামুক্ত করে দেন ছাত্রীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে হল প্রভোস্ট অধ্যাপক দিপীকা রানী সরকার আবাসিক ছাত্রীদের দাবি মেনে নিয়ে তার সই করা লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, হলে গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফ্ট, ইন্টারনেট সংযোগ ও ক্যান্টিনসহ আগের মতো নিরাপত্তা ব্যবস্থা চালু রাখাসহ তাদের সব দাবি মেনে নেওয়া হলো এবং তাদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।

এর আগে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে বেলা ১২টা থেকে হল প্রভোস্টের অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে হল খোলা রাখা ও ছাত্রীদের যাবতীয় সুবিধাসহ নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন আবাসিক ছাত্রীরা। পরে বেলা সোয়া ২টার দিকে হল প্রভোস্টের কক্ষে তালা দিয়ে প্রভোস্ট ও হাউজ টিউটরদের অবরুদ্ধ করেন ছাত্রীরা। 

প্রায় এক ঘণ্টা পরে দাবি মেনে নিলে তাদের মুক্ত করে দেন শিক্ষার্থীরা। 

/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের