ফায়ার সার্ভিসের নিখোঁজ ১২ জনের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ২০:১৩আপডেট : ০৫ জুন ২০২২, ২০:৫৭

সীতাকুণ্ডের বিএম কনটেইনারের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ১২ জন কর্মী নিখোঁজ ছিলেন। এরমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার রবিবার (৫ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আট জনের পরিচয় নিশ্চিত হয়েছি। বাকি চার জন নিখোঁজ। বাকি মরদেহ শনাক্ত করার কাজ চলছে।

মৃত ৮ জন

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সিং এটেনডেন্ট মনিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, ফায়ার ফাইটার শাকিল তরফদার, লিডার মিঠু দেওয়ান, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার ফাইটার রমজানুল ইসলাম, লিডার নিপন চাকমা।

নিখোঁজ ৪ জন

কুমিরা ফায়ার স্টেশনের লিডার ইমরান হোসেন মজুমদার, ফায়ার ফাইটার শফিউল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ফরিদুজ্জামান, ফায়ার ফাইটার মোহাম্মদ রবিউল ইসলাম।

/আরটি/এফএ/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি