ডিপোতে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’, আমদানির অনুমোদন দিলো কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৫:৩৬আপডেট : ০৫ জুন ২০২২, ১৭:০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে প্রচুর পরিমাণে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নামের দাহ্য রাসায়নিকের মজুত থাকার কথা বলেছেন উদ্ধারকর্মীরা। সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড লেখা অনেক কনটেইনার পাওয়া গেছে। রবিবার (৫ জুন) বিস্ফোরক পরিদফতর বলছে, যদি নিশ্চিতভাবেই এটা হাইড্রোজেন পার-অক্সাইড হয়ে থাকে, তাহলে এর অনুমোদন বিস্ফোরক পরিদফতর দেয় না। এমনকি কেমিক্যালটি যে হাইড্রোজেন পার-অক্সাইড তা এখন নিশ্চিত হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আব্দুল হান্নান।

আগুন লাগার পর থেকে সেখানে রাসায়নিকের উপস্থিতির কথা বলছিলেন উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘কনটেইনার ডিপোটিতে বিপুল পরিমাণ হাইড্রোজেন পার-অক্সাইড কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটলো, তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’

এবিষয়ে জানতে চাইলে বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আব্দুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেমিক্যালটি যে হাইড্রোজেন পার-অক্সাইড তা এখন কীভাবে নিশ্চিত হওয়া গেলো? আর যদি নিশ্চিতভাবেই এটা হাইড্রোজেন পার-অক্সাইড হয়ে থাকে, তাহলে এর অনুমোদন বিস্ফোরক পরিদপ্তর দেয় না। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য কোনও সংস্থার অধীনে হতে পারে।’ তিনি বলেন, ‘এত দ্রুত কীভাবে বলা সম্ভব কেমিক্যালটি কী। কাস্টমসের তালিকা দেখে এই কন্টেইনারে কী আছে, তা আগে জানতে হবে। এছাড়া সরকারের তরফ থেকে যদি কোনও তদন্ত কমিটি হতো, তারা তদন্ত করে বিষয়টি নিশ্চিত করতে পারবে। আমাদের কোনও তদন্ত কমিটি হচ্ছে না।’

কোন ধরনের রাসায়নিক ছিল বা ডিপো এলাকায় নিহত-আহতদের বিষয়ে জানতে ডিপোর মালিক মুজিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

/এসএনএস/ইউআই/এপিএইচ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের