সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে শ্রম মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৫:৫০ আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। রবিবার (৫ জুন) এক শোক বার্তায় শ্রম প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতের জন্য শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীও গভীর শোক প্রকাশ করেছেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের চট্রগামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপমহাপরিদর্শক নিহত এবং আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।

অন্যদিকে এ দুর্ঘটনায় সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে বিভাগীয় শ্রম দফতর চট্টগ্রামের পরিচালক এস এম এনামুল হক তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।

/ইউআই/ইউএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
ম খা আলমগীর ও মন্নুজান সুফিয়ানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সর্বশেষ খবর
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর