সীতাকুণ্ডে আগুন: আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তার অর্থ দেওয়া হচ্ছে রাতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ২১:৪৪আপডেট : ০৫ জুন ২০২২, ২১:৫৩

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ অগ্নি-দুর্ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের জরুরিভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আজ রাতেই চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করবে।

রবিবার (৫ জুন) বিকালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম এবং উপ-সচিব মোহাম্মদ আহম্মেদ আলী শ্রমিকদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তার চেক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। আজ রাতেই চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৯ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হবে। আগামীকাল সকাল থেকে আরও জরুরি চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হবে। এছাড়া এ দুর্ঘটনায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদেরও আগামীকাল সহায়তা দেওয়া হবে। এ দুর্ঘটনায় আহত প্রত্যেক শ্রমিক এ সহায়তা পাবেন।

এর আগে, সকালে শ্রম প্রতিমন্ত্রী ভয়াবহ এ দুর্ঘটনায় যেসকল শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন। আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।

/ইউআই/এমএস/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের