ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৬:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫:২০

আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচলের সময়সীমায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ওই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। এছাড়া ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পর পর চলাচল করবে ।

গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েব সাইটে সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ (যুগ্ম সচিব) সাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

ঈদুল ফিতরের পরদিন থেকে আবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর সাপ্তাহিক মেট্রোরেল বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া মেট্রোরেল চলাচল করবে।

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি