মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাবি স্টেশন চালু হচ্ছে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ২১:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২১:২০

মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হচ্ছে বুধবার (১৩ ডিসেম্বর)। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত মেট্রোরেলের ১৬ স্টেশনের মধ্যে ১৪টি স্টেশন চালু হবে। বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যাক্রমে খুলে দেওয়া হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয়সরণি মেট্রো স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। তবে আগারগাঁও-মতিঝিল অংশের এই দুটি স্টেশন বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচলের জন্য খোলা থাকবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন- টিএসসিতে মেট্রোরেল: উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীরা, হাফ ভাড়ার দাবি

/জেডএ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম