ভোট বর্জনকে জনগণ প্রত্যাখ্যান করেছে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫২

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘ঢাকার কেরানীগঞ্জের প্রতিটা জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছেন। এটা প্রমাণ করে দিবে জনগণ। আপনারা ভোটের মাধ্যমে সেটা দেখতে পারবেন।‘

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বিপু বলেন, ‘আপনারা সচক্ষে দেখছেন— এই এলাকার মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছেন। নতুন ভোটারসহ সবাই মিলে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে যাচ্ছে; যা আমি আগে কখনও দেখিনি। এই এলাকায় শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভোট দেবেন। এ এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। আমি আশা করি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।’

বিরোধী দল ভোট বর্জন করেছেন এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় ভোট দেওয়া শেষ হলে আপনারা বুঝতে পারবেন কেরানীগঞ্জের প্রতিটা জনগণ ভোট বর্জনকে প্রত্যাখ্যান করেছেন। এটা প্রমাণ করে দেবে জনগণ। আপনারা ভোটের মাধ্যমে তা দেখতে পারবেন।’

এদিকে ঢাকা কেরাণীগঞ্জে দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবদুর রাজ্জাক বলেন, ‘সকাল থেকে ভোটারদের উপস্থিতি বেশ ভালো। সবাই আনন্দের সঙ্গে এই কেন্দ্রে ভোট দিতে আসেছেন। আশা করি, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পূর্ণ হবে।’

এই কেন্দ্রে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। কেরানীগঞ্জের দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন হালিমা বিবি নামে এক ভোটার। তিনি বলেন, ‘ভোট দিতে এসে বেশ ভালো লাগছে। আমার নিজের নিজ হাতে দিতে পেরে আমি অনেক খুশি।’

/এআই/ইউএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান