বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ০০:০৩আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০০:০৩

কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টায় পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহ-সভাপতি কে এম জাবির প্রমুখ।

শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে সংহতি জানাতে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

মঞ্চের নেতারা বলেন, ‘সরকারের প্রত্যক্ষ নির্দেশে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এই হামলার পুরো দায় যে সরকারের আজ (বুধবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটা সুচতুরভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দায় যে সরকারের তাও  তিনি পাশ কাটিয়ে গেছেন।’

‘এমনকি উদ্ভূত পরিস্থিতির সমাধান ও হত্যাকাণ্ডের বিচারের কোনও নির্দেশনা বা প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী  দিতে পারেন নাই। তারওপর এ সকল হত্যাকাণ্ডের দায় বিরোধীদলগুলোর ঘাড়ে চাপিয়ে তার রাজনৈতিক বিরোধীদের উপর নতুন করে নিপীড়ন চালানোর ক্ষেত্র তৈরির চেষ্টা করা হয়েছে। লক্ষ্য হচ্ছে সরকারের জুলুমের মসনদ আরও পোক্ত করা।’ বলেন নেতারা।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী