উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা: স্পিকার

রংপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০১

রংপুর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করছেন।’ রবিবার (৭ জানুয়ারি) সকালে পীরগঞ্জের লালদিঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় স্পিকার সাংবাদিকদের বলেন, ‘পীরগঞ্জ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন। আমাকে দুবার এ আসনে তিনি মনোনয়ন দিয়েছেন। দুবারই আমি এমপি নির্বাচিত হয়েছি।’

এবারও পীরগঞ্জের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘গত ১৫ বছরে পীরগঞ্জ বদলে গেছে। এখানে  অভাবনীয় উন্নয়ন হয়েছে। আশা করি, আবারও আমাকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে।’

এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিবুল ইসলাম শামীমসহ দলের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

/এমএএ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম