খাদ্য ও গার্মেন্ট পণ্য রাখার অনুমতি নিয়ে রাসায়নিক রেখেছিল বিএম ডিপো

রফিকুল ইসলাম, চট্টগ্রাম
০৮ জুন ২০২২, ১৮:৪৯ আপডেট : ০৮ জুন ২০২২, ২০:১৫

সীতাকুণ্ডের বিএম ডিপো কর্তৃপক্ষকে শুধুমাত্র পোলট্রি ফিড, খাদ্যপণ্য ও গার্মেন্ট পণ্য রাখার ছাড়পত্র দিয়েছিল পরিবেশ অধিদফতর। ডিপোতে কোনও ধরনের রাসায়নিক কিংবা বিপজ্জনক পণ্য রাখার কথা ছাড়পত্রে উল্লেখ ছিল না। কনটেইনার হ্যান্ডেলিংয়ের ছাড়পত্র নিয়ে ডিপোতে রাসায়নিক রেখেছিল কর্তৃপক্ষ।

বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় গঠিত বিভাগীয় তদন্ত কমিটির সদস্য মফিদুল আলম বুধবার (৮ জুন) বিকালে গণমাধ্যমকর্মীদেরকে এ কথা জানান।

তিনি বলেন, ‘ডিপো থেকে নমুনা সংগ্রহ করেছি। এ ছাড়া ডিপোতে কী কী রাসায়নিক ছিল, তার একটি তালিকা কর্তৃপক্ষকে দিতে বলেছি।’

এর আগে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছিল। এই সময় তারা ডিপোতে কী কী রাসায়নিক রাখা ছিল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে।

তদন্ত কমিটির সদস্য পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‘রাসায়নিক রাখার ছাড়পত্রের শর্ত ভিন্ন। বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ রাসায়নিক রাখার কথা আবেদনে উল্লেখ করেনি। তারা গার্মেন্টসামগ্রী ও পোলট্রি ফিড রাখার কথা বলে ছাড়পত্র নিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা ডিপোতে রাসায়নিকও রেখেছিল। ডিপো কর্তৃপক্ষ যে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে, সে বিষয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল এই প্রতিবেদন পাঠিয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

শনিবার (৪ জুন) সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন লাগে। আগুনের পর সেখানে রাসায়নিকভর্তি কনটেইনারের বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আগুন লাগার পরদিন থেকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই ডিপোতে রাসায়নিক রাখার অনুমোদন ছিল না। এ ছাড়া আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসও জানতো না সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড আছে। ফলে আগুন নেভাতে তারা পানি মারে। এতে রাসায়নিকের বিভিন্ন কনটেইনার বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিসের হিসাবে, ডিপোটির ২৮টি কনটেইনারে রাসায়নিক ছিল। তার মধ্যে ১৫টি কনটেইনার বিস্ফোরণ হয়। বাকি কনটেইনারগুলো এখনো ডিপোতে রয়েছে। সেগুলো ডিপোর মধ্যে নিরাপদ দূরত্বে রাখার জন্য বলা হয়েছে।

/এফআর/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৫ সদস্যের তদন্ত কমিটি
সুজনের মৃত্যুর আড়াই বছর পর পলাতক চালক গ্রেফতার
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
সৌদিগামী ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫,৪১৮ জন যাত্রী
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ