ফেনীতে ভোটকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০২:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:২৭

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে নির্বাচনি কোনও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে দায়িত্বরত সোনাগাজী মডেল থানার এএসআই মো. আবুল খায়ের বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের ভবনের বাইরে থেকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপের পর প্রিসাইডিং অফিসারসহ ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেছেন।

এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি টের পেয়ে দ্রুত আমরা আগুন নিভিয়ে ফেলেছি। এতে নির্বাচনি কোনও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচনি কোনও সরঞ্জামের ক্ষতি হয়নি। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএস/এএম/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক