ভোট শেষের আগমুহূর্তে এমপি মোস্তাফিজের প্রার্থিতা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৪

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। 

রবিবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জরুরি সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করেছি আমরা।’

প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে ইসি সচিব বলেন, ‘ওই প্রার্থী আগেও আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। আজ নির্বাচনের দিনও আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন। এসব কারণ বিবেচনায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় নেতাকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলসহ নানা কারণে তিনি সমালোচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। একইসঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক যাতে তার পক্ষে প্রকাশ্যে কাজ করতে পারেন, সেজন্য বাঁশখালী থানার ওসিকে খেয়াল রাখতে বলেছিলেন। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের কথোপকথনের হুমকি সংশ্লিষ্ট একটি অডিও শুক্রবার (০৫ জানুয়ারি) ফেসবুকে ভাইরাল হয়।

এই আসনে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঈগল প্রতীকের মুজিবুর রহমান ও ট্রাক প্রতীকের আবদুল্লাহ কবির। এর মধ্যে মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আবদুল্লাহ কবির দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। ভোটার রয়েছেন তিন লাখ ৭০ হাজার ৭৭৮ জন। আসনটিতে মোট প্রার্থী রয়েছেন ১০ জন। বাকি সাত জন হলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুল মালেক (চেয়ার), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আশীষ কুমার শীল (কুঁড়েঘর), বাংলাদেশ কংগ্রেসের এম জিল্লুল করিম শরীফ (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মামুন আবছার চৌধুরী (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের শফকত হোসাইন চাটগামী (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান (বেঞ্চ)।

/এএম/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান