ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ সদর আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা রাত সাড়ে ১১টায় এই আসনের সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নিজাম হাজারী নৌকা প্রতীকে ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৯৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৫০ এবং নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৭০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এছাড়া এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা সোনালী আঁশ, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মোমবাতি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বটগাছ ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীক নিয়ে লড়ছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম হাজারী। ২০১৮ সালে নৌকা প্রার্থী হিসেবে দ্বিতীয়বার বিজয়ী হন। এবার জিতে হ্যাটট্রিক করলেন।









