বড় ব্যবধানে এগিয়ে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২০:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:০৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ১৮৯টি কেন্দ্রের মধ্যে ২৫টির প্রাপ্ত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ১২ হাজার ৯৪৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৩৬ ভোট।

এছাড়া বাকি ছয় প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিকল্প ধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীকে ৫৩, জাতীয় পার্টির মাহবুব আলম লাঙ্গল প্রতীকে ৪৮৫, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায় আম প্রতীকে ৪৫, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান বটগাছ প্রতীকে ১৩৫, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আঁশ প্রতীকে ৩১ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর প্রতীকে ২৫ ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত নির্বাচনি বুথ থেকে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।

এর আগে রবিবার বেলা ১১টায় সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ।

/এএম/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম