কোটা আন্দোলনে নিহত আসিফের বাড়িতে জেলা আ.লীগের নেতৃবৃন্দ

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৪, ০৯:৫৬ আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৫৬

রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত আসিফ হাসানের পরিবারের খোঁজখবর নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (২৭ জুলাই) বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন তারা।

এ সময় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও ৩১৩ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি প্রমুখ।

আসিফের কবর জিয়ারত করেন আওয়ামী লীগ নেতারা (ছবি: বাংলা ট্রিবিউন)

জেলা আওয়ামী লীগ নেতাদের দেখে আসিফের মা, দাদিসহ পরিবারের সকল সদস্য কান্নায় ভেঙে পড়েন। এর আগে নিহতের বাবা মাহমুদ আলম গাজী, ভাই, চাচা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে নিহত হন আসিফ হাসান। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। এলাকায় থাকাকালীন আসিফ ছাত্রলীগের কর্মী ছিলেন।

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক