কিছু একটা না ঘটলে এতগুলো প্রাণ যেতো না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৬:০৯ আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ওখানে উচ্চ পর্যায়ের ইনকোয়ারি টিম কাজ করছে। ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত গাফিলতি ছিল কিনা বলা যাবে না। তবে কিছু একটা না ঘটলে এতগুলো প্রাণ যেতো না বলে আমি বিশ্বাস করি।’

মঙ্গলবার (৭ জুন) দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতরে ফায়ার ফাইটার শাকিল তরফদারের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সুরা বিভাগের সচিব, মহাপরিচালকসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কাউকে কখনও ছাড় দেন না। সংসদ সদস্যদেরও তিনি ছাড় দেন না। যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, গাফিলতি পাওয়া যায়, তাকে শাস্তি পেতেই হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিস একটি আধুনিক বাহিনী। তারা সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে। তাদের সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা ঘণ্টা বাজানো ফায়ার সার্ভিস থেকে একটি আধুনিক ফায়ার সার্ভিসে নিয়ে এসেছি। আজকাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়। আগে আগুন নিভে যাওয়ার পর উপস্থিত হতো।’

মন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের অকুতোভয় সেনানিরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। সিলেটে জঙ্গি অভিযানে সাহসিকতার সঙ্গে কাজ করতে গিয়ে একজন শাহাদাতবরণ করেছিল। সীতাকুণ্ডেও জীবনের ঝুঁকি আছে, তা জেনেও দেরি না করে তারা ছুটে গিয়েছে। ফায়ার সার্ভিসের ৯ জনের মৃতদেহ আমরা পেয়েছি, তিন জন নিখোঁজ রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ১৫ জন কর্মী আহত হয়েছেন। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছি।’

 

/এনএল/আইএ/এমওএফ/
টাইমলাইন: সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
১০ জুন ২০২২, ০৯:০০
০৯ জুন ২০২২, ১৩:৪৩
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনারের সাক্ষাৎ মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন পথ বন্ধে অগ্রাধিকার
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার