ভোটের মাঠে নাশকতা করে কেউ পার পাবে না: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা-সহিংসতা করে কেউই পার পাবে না বলে সতর্ক করে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি খুরশেদ আলম। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট র‌্যাব।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, আপনারা জানেন নরসিংদীর একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। কাজেই অনিয়ম হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আমরাও পর্যাপ্ত মনিটরিং করছি। যে দলেরই হোক কেউ বেআইনি কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাকে আইনের আওতায় আসতেই হবে।

ভোটের মাঠে বহিরাগতদের ঠেকাতে এক বিশেষ ধরনের ডিভাইস ব্যবহার করছে র‌্যাব। অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) নামে নতুন এই নতুন ডিভাইস বহিরাগতদের শনাক্ত করবে। এর সম্পর্কে তিনি বলেন, ভোটার ভোটকেন্দ্র আসবে। এই কেন্দ্রের যারা ভোটার না, যারা সন্ত্রাসী কার্যক্রম করতে আসবে, তাদেরই আমরা এই ডিভাইসের মাধ্যমে শনাক্ত করবো।

তিনি বলেন, সকাল থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছি। সহিংসতা, সন্ত্রাস ও আতঙ্ক অতীতেও ছিল। এর আগেও ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করেছি। তখনও আতঙ্ক ছিল। তবে আমরা ভোটের পরিবেশ তৈরি করেছি। আমাদের সক্ষমতা দিয়ে ভোটের শৃঙ্খলা ফিরিয়েছি, যার ফলে মানুষজন এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছে। নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করেছিল বিশেষ করে বিএনপি-জামায়াত। যারা ভোট প্রতিহত করতে চেয়েছিল, নিরাপত্তায় আমারদের যে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তাতে তারা পরাজিত হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পরেও নাশকতা প্রতিহত করার মতো ব্যবস্থা রয়েছে।

ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, শীতের কারণে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে সন্তোষজনক। সাধারণত দেখা যায় মহিলা ভোটারা সকালের দিকে আসেন। আর পুরুষ ভোটাররা দুপুরের পরে আসেন‌। অনেক কর্মজীবী আছেন তারা বিকালের দিকে আসে।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম