শেষ মুহূর্তে মাইকিং করে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান

আতিক হাসান শুভ
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৫

শেষ মুহূর্তে মাইকিং করে ও বাসায় বাসায় গিয়ে কলিং বেল বাজিয়ে ভোটারদের ডাকছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা-৬ আসনের ৪২ নম্বর ওয়ার্ডে দুপুরের দিকে এমন চিত্র দেখা গেছে। ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির ও তার অনুসারীরা মাইকিং করে ভোটারদের ভোট দিয়ে নিজের অধিকার আদায়ের কথা বলেন।

সরেজমিন দেখা যায়, ঢাকা-৬ আসনের সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ডের রঘুনাথ দাস লেনসহ বিভিন্ন অলিগলিতে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, নাসির ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। যারা যারা এখনও ভোট দেননি, তারা অতি দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন। এ সময় তারা বিভিন্ন বাসায় গিয়ে কলিংবেল বাজিয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য স্থানীয় জনসাধারণকে আহ্বান জানান।

মাইকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানোর বিষয়ে সূত্রাপুর এলাকার বাসিন্দা নৌকার সমর্থক রিফাত (২৫) বলেন, ‘ওপরের নির্দেশে আমরা মাইকিং করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছি। ভোট দেওয়া সবার অধিকার। আমি নৌকার সমর্থক বলে যে শুধু নৌকায় ভোট দিতে বলতে যাচ্ছি বিষয়টি এমন নয়। আমি কেন্দ্রে গিয়ে সবার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করছি।’

এদিকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা-৬ আসনের ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১৯.৪১ শতাংশ। কেন্দ্র  নম্বর-১ কেন্দ্রীয় পশু হাসপাতালে মোট ভোটার ২১১৪ জন। ভোট পড়েছে ৩৫৭টি। কেন্দ্র নম্বর-৪ অল কেয়ার প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে মোট ভোটার ১৮৭২ জন। ভোট পড়েছে ৩৫০টি। কেন্দ্র নম্বর-১১ পোগোজ ল্যাবরেটরি অ্যান্ড হাইস্কুলে মোট ভোটার ২৬৬৪ জন। ভোট পড়েছে ৯৮৩টি। কেন্দ্র নম্বর-১২ ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে মোট ভোটার ২২৭৯ জন। ভোট পড়েছে ৩২৮টি।

কেন্দ্র নম্বর-১৫ বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ৩২২০ জন। ভোট পড়েছে ৫৭০টি। কেন্দ্র নম্বর-১৬ নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ১৭৯২ জন। ভোট পড়েছে ২৯৩টি। কেন্দ্র নম্বর-১৯ গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩৯৫১ জন। ভোট পড়েছে ১০৩৫টি। কেন্দ্র নম্বর-৩১ শহীদ নবী উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ২৬২৫ জন। ভোট পড়েছে ২৩৬টি। কেন্দ্র নম্বর ৫৬ ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ২৪২০ জন। ভোট পড়েছে ‌৩০২টি।

 

/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম