টানা চতুর্থবারের মতো এমপি হলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫০

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে টানা চতুর্থবারের মতো  সংসদ সদস্য নির্বাচিত হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি এবার ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

শাহাব উদ্দিন ২০০৮, ২০১৪, ২০১৮  এবং ২০২৪ সালের  নির্বাচনে  নৌকা প্রতীক নিয়ে টানা চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৯৮ ভোট। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মোহাম্মদ ময়নুল ইসলাম পেয়েছেন  ২৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১৫৩৭ ভোট।

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। সব-কটি কেন্দ্রের ফলাফলে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৬৮। গড়ে ভোট পড়েছে ৪৬.২২ শতাংশ।

 

/সিএ/এপিএইচ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম