সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি অনুমোদন আছে কিনা তা বলতে পারছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)। বুধবার (৮ মার্চ) বেলা ১টার দিকে এক ঘটনাস্থলে সাংবাদিকদের একথা বলেন রাজউক-৫ এর পরিচালক হামিদুর রহমান।
তিনি বলেন, অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত কাগজপত্র বের করে ভবনের বৈধতা-অবৈধতার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এছাড়া আমি এই জোনে নতুন এসেছি। এজন্য এই এলাকার ভবনের সম্পর্কে ভালো জানা নেই।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। নিখোঁজ আছেন কয়েকজন। ঘটনার পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।









