বিস্ফোরণ হওয়া ভবনটি অনুমোদন পায় আশির দশকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৮:২৮আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮:৪৪

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে লন্ডভন্ড সাত তলা ভবনটি অনুমোদন পায় আশির দশকে। তবে আশির দশকের কোন বছর অনুমোদন দেওয়া হয় সেই কাগজপত্র এখনও না পাওয়ায় স্পষ্ট বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রাজউকের পরিচালক (জোন ৫) হামিদুল ইসলাম।

বুধবার (৮ মার্চ) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হামিদুল ইসলাম বলেন, ‘আজ সরকারি ছুটির দিন। অফিস বন্ধ থাকায় কাগজপত্র পাওয়া যায়নি। আগামীকাল অফিস খোলা হলে কাগজপত্র দেখে ভবনটির অনুমোদনের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। বর্তমানে ভবনটির অবস্থা কী ছিল সেসব বিষয়টিও কাগজপত্র দেখে স্পষ্ট হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রাজউকের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

/আরটি/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৮:২৮
বিস্ফোরণ হওয়া ভবনটি অনুমোদন পায় আশির দশকে
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
সর্বশেষ খবর
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’