ভবন ঝুঁকিপূর্ণ, হাত দিয়ে ইট সরিয়ে চলছে উদ্ধারকাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৯:৪০

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেছেন, ফায়ার সার্ভিসকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনের নিচে যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, হাত দিয়ে একটি একটি করে ইট সরিয়ে উদ্ধারকাজ করতে হচ্ছে।

বুধবার (৮ মার্চ) উদ্ধার অভিযান চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা জোন) আখতারুজ্জামান।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিন জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করে তাদের আমরা উদ্ধার করি। আরও একজন নিখোঁজের তথ্য আমাদের কাছে রয়েছে। ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তথ্যটি যাচাই করবো।

যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল সেখানে প্রচুর মাছি ছিল। পরে র‍্যাবের ডগ স্কোয়াডের সহায়তা নেওয়া হয়। দুটি মৃতদেহ ফ্লোরের নিচে ছিল। তার ওপরে প্রচুর ডেবরিজ (জঞ্জাল) ছিল।

পুরো উদ্ধার অভিযান হাতে হাতে করতে হয়েছে। শুধু তালা কাটার যন্ত্র ব্যবহার করতে পেরেছি, আর কোনও যন্ত্রপাতি ব্যবহার করতে পারিনি।

/এএইচ/আরটি/এমএস/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৮:৩৬
ভবন ঝুঁকিপূর্ণ, হাত দিয়ে ইট সরিয়ে চলছে উদ্ধারকাজ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী