সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ২০:১০আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২০:১০

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে দেশের যেকোনও দুর্যোগ-দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিএসএমএমইউ।

বুধবার (৮ মার্চ) বিকাল ৪টায় সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় আহত রোগী, তাদের স্বজন ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদে বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। শুধু এ ঘটনা নয়, দেশের যেকোনও দুর্যোগ, দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।

/এমআরএস/এনএআর/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ২০:১০
সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: উপাচার্য
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী