সিদ্দিকবাজারে বিস্ফোরণ

গভীর রাতে ব্যবসায়ীকে নিয়ে গেছে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৭:৫২আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮:০৯

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে আটকের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।

মিন্টুর বোন জামাই আবুল খায়ের বুধবার (৮ মার্চ) দুপুরে বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে মিন্টুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিক্যালে গিয়েছিলেন। তার দোকান পুরোটা ধসে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম মিন্টুকে তুলে নিয়েছে। বর্তমানে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন। বেজমেন্টে তার দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, ‘আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। যারা আহত হয়েছে তাদের সঙ্গেও কথা বলছি।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে চাইবো, বাণিজ্যিকের নিয়ম মতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার- এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কিনা তা আমরা জানতে চাইবো। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাইর থেকে কেউ এটা ঘটিয়েছে কিনা বা এসে ঘটানোর সুযোগ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।’

/এএইচ/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:৫২
গভীর রাতে ব্যবসায়ীকে নিয়ে গেছে ডিবি
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
সর্বশেষ খবর
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’