সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৩:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪:০৫

রাজধানীর সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে সংস্থাটি।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্বপনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের (ঢাকা জোন) সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য জানান।

পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান স্বপনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা এলকায়। বিস্ফোরণের পর থেকে নিখোঁজ মেহেদীর বন্ধু ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে হাজির হন। কিন্তু বুধবার (৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাকি দুই জন।

/এএইচ/আরকে/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ১৩:৫০
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী