সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২৪ জন নিহতের মামলা: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১২:১৮আপডেট : ২০ জুন ২০২৩, ১২:৩৫

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জুলাই ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ জুন) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। সেকারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

গত ৭ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করে পুলিশ। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। ভবনের দুই মালিক সহোদর ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয় এই মামলায়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান রয়েছেন কারাগারে।

/এমকেআর/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
২০ জুন ২০২৩, ১২:১৮
সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২৪ জন নিহতের মামলা: প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী