সিদ্দিকবাজার বিস্ফোরণ: আজও খুলছে না সড়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১২:৫২আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৩:৫৯

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের রাস্তা আজ বৃহস্পতিবারও বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে রাজউক ও বুয়েটের সম্মিলিত বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে ভবনটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেন। এই অবস্থায় রাস্তা খুলে দিয়ে বড় কোনও দুর্ঘটনার শিকার যেন না হতে হয় সেজন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে। রাস্তার পাশেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ অবস্থায় আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

এই রাস্তায় চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

/এএইচ/এফএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ১২:৫২
সিদ্দিকবাজার বিস্ফোরণ: আজও খুলছে না সড়ক
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী