সিদ্দিকবাজারের বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৩, ০০:৩৯আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:৩৯

সিদ্দিকবাজারের বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মো. মুসা হায়দার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় এখনও মেহেদী হাসান স্বপন নামে একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ মার্চ) রাত রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।

তিনি বলেন, মুসা হায়দার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মো. জামানের ছেলে। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল, এছাড়া ইন্টারনাল ইনজুরিও ছিল। তিনি বার্ন ইনস্টিটিউটের ব্লু ইউনিটের ৬০২ নম্বর ওয়ার্ডে ৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

মৃতের বড় ভাই জিয়া হায়দার জানান, তার ছোট ভাই মুসা হায়দার হোটেল ব্যবসায়ী ও কোরআনের হাফেজ ছিলেন। গতকাল খালাতো ভাই আবু জাফর সিদ্দিককে নিয়ে কিছু সেনেটারি মালামাল কিনতে এসেছিল সিদ্দিক বাজারে। ঘটনাস্থলে আবু জাফর সিদ্দিক গতকাল মারা যান। বুধবার রাতে মুছা মারা যান। তিন ভাইয়ের তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

/এআইবি/কেএইচ/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ০০:৩৯
সিদ্দিকবাজারের বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২০
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী