সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হতে পারে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ২০:১১ আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২০:১১

সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি যাচাই করে বৃহস্পতিবার সকাল থেকে গাড়ি চলাচলের জন্য সড়কটি পুরোপুরি খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিএম (পরিবহন) হায়দার আলী বলেছেন, বংশাল থেকে গুলিস্তান যাতায়াতের সড়কটির পশ্চিম পাশ দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হায়দার আলী বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই ওই রাস্তায় গাড়ি চলাচলও ঝুঁকিপূর্ণ। এজন্য বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে। কাল অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লালবাগ বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) আসমা ছিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, বিস্ফোরিত ভবনের সামনের রাস্তা থেকে সিটি করপোরেশন ময়লা সরিয়ে নিলে আমরা আগামীকাল সকাল থেকে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিবো। আগামীকাল অফিসযাত্রীরা যেন ভোগান্তিতে না পড়ে সেদিকটি খেয়াল রেখে পদক্ষেপ নেওয়া হবে।

তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর সঙ্গে আলোচনা করি সিদ্ধান্ত নিবো।

/এএইচ/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ২০:১১
ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হতে পারে কাল
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
শাহজালালে চীনা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল