সিদ্দিকবাজারে বিস্ফোরণ

অজ্ঞাতনামা আসামি করে বংশাল থানায় আরও এক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১৭:৫২আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮:৪৭

রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানায়। অবহেলার অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা বাদী হয়ে মামলাটি করেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে বংশাল থানায় মামলাটি করা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান মামলার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে গতকাল রাতে। মামলার বাদী পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বংশাল থানা সূত্রে জানা যায়, অবহেলার অভিযোগে ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। মামলায় তদন্ত করে দেখা হচ্ছে ভবনের গ্যাস-সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি রয়েছে। ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনও দায় আছে কিনা সেটিও মামলায় তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। 

ডিএমপি জানায়, ভবন মালিক ওয়াহিদুর রহমান (৪৬) ও তার ভাই মতিউর রহমানকে (৩৬) গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিক্যাল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

/কেএইচ/এনএআর/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১০ মার্চ ২০২৩, ১৭:৫২
অজ্ঞাতনামা আসামি করে বংশাল থানায় আরও এক মামলা
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সর্বশেষ খবর
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’