‘ক্যাফে কুইনে’ বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১৯:১৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:১৬

রাজধানীর সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামের সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় জাহান সরদার (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৪টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি বলেন, জাহান আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার বাবার নাম মো. জাহাঙ্গীর আলম। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ। বর্তমানে তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন। নবাবগঞ্জ ডিএন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জাহান।

এসএম আইউব হোসেন বলেন, বর্তমানে আরও ছয় জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসান নামে একজন লাইফ সাপোর্টে, একজন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ), বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এএইচ/এফএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১৪ মার্চ ২০২৩, ১৯:১৬
‘ক্যাফে কুইনে’ বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী