সিদ্দিকবাজারে বিস্ফোরণ

২৩ নিহতের মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১২:৫৫আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:৩২

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি ভবনও।

এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলার পর গ্রেফতার দেখানো হয় ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেইজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান রয়েছেন কারাগারে।

/এমকেআর/আরকে/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১১ এপ্রিল ২০২৩, ১২:৫৫
২৩ নিহতের মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
নববধূর ‘আত্মহত্যা’: স্বামী রিমান্ডে, বিচারের দাবিতে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী