সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আহতদের চিকিৎসায় ঢামেকে মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৪:৪৭ আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:২২

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল।

বৃহস্পতিবার (৯ মার্চ) এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাসহ শরীরে একাধিক ইনজুরি রয়েছে। এখানে কয়েক বিভাগের চিকিৎসকের প্রয়োজন হয়। ফলে চার বিভাগের প্রধানদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা করা হবে। বিভাগগুলোর মধ্যে রয়েছে নিউরোসার্জারি বিভাগ, অ্যানেসথেসিয়া বিভাগ, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ এবং ক্যাজুয়ালিটি বিভাগ।’

পরিচালক জানান, এ ঘটনায় ঢামেক হাসপাতালে বর্তমানে ১৫ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আইসিইউতে বাকি ১৪ জনকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ওই সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাকি দুই জন।

 

 

/এআইবি/কেএইচ/আরকে/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ১৪:৪৭
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আহতদের চিকিৎসায় ঢামেকে মেডিক্যাল বোর্ড গঠন
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
শাহজালালে চীনা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল