সিদ্দিকবাজারে বিস্ফোরণের সূত্রপাতস্থল এখনও খুঁজে পায়নি সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৩, ১৭:৫৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮:০০

রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন নামে পরিচিত ভবনে বিস্ফোরণের সূত্রপাতস্থল এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। ভবনের সামনের অংশে বেজমেন্টের বেইজ বিম ও পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনের নিচতলা ভেঙে চুরমার হয়ে গেছে। এজন্য ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে সিআইডি'র ক্রাইম সিন ইউনিট।

শুক্রবার (১০ মার্চ) ঘটনাস্থলে পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এসব তথ্য জানিয়েছেন সিআইডি'র ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান। 

ভবনের বেজমেন্টের মূলত কোন জায়গা থেকে এই বিস্ফোরণের সূত্রপাত, সেই জায়গার সন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। কিন্তু তদন্তে এখনও বিস্ফোরণের সূত্রপাতস্থল খুঁজে পাওয়া যায়নি বলে জানান মিজানুর রহমান।

তিনি বলেন, ‘আসলে ভবনের কোন জায়গা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, মূলত তার সন্ধানেই আমরা আলামত সংগ্রহের কাজ করছি। ভবনের কোন জায়গাতে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানকার বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।’

সিদ্দিকবাজারে বিস্ফোরণের সূত্রপাতস্থল এখনও খুঁজে পায়নি সিআইডি

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘ভবনের কিছু জায়গা আমরা পরিদর্শন করেছি। দেখা গেছে, ভবনের গ্রিল ধরে নাড়ালে সেগুলো নড়ছে। সেইসঙ্গে দেয়ালও নড়তে দেখা গেছে। ঘটনাস্থলে এখনও কোনও বিস্ফোরক দ্রব্য বা মিথেন গ্যাস রয়েছে কি না, তা জানতেও আলামত নেওয়া হয়েছে।’ 

এএসপি মিজানুর রহমান আরও বলেন, ‘সংগ্রহ করা আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। সেগুলো বিধিমোতাবেক পরীক্ষা করে দেখা হবে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞরা বিস্তারিত জানাতে পারবেন।’

এদিকে আ সকালে ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ীভাবে ভবনটি দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। ভবনটির সামনের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে ওই পাইপগুলো স্থাপন করা হয়েছে। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত ওই পাইপগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে।

/কেএইচ/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১০ মার্চ ২০২৩, ১৭:৫৯
সিদ্দিকবাজারে বিস্ফোরণের সূত্রপাতস্থল এখনও খুঁজে পায়নি সিআইডি
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
আনসার সদস্যের তৎপরতায় মতিঝিলে ঠেকানো যায় বড় দুর্ঘটনা 
রাজধানীতে গু‌লি‌তে যুবদল কর্মী নিহত, আহত ২
মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি
সর্বশেষ খবর
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
ইউরোপীয় টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে যেসব ক্লাব, দেখে নিন পুরো তালিকা
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
ছাত্র আন্দোলন রুখতে রাতে মদের দোকান বন্ধের নির্দেশ ভারতে! 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন আইসিসির চিফ প্রসিকিউটর 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’