সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন নিয়ে ৫ সুপারিশ রাজউকের

রিয়াদ তালুকদার
১৩ মার্চ ২০২৩, ২৩:২৬ আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৬:৩৩

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ব্যবহার উপযোগী করতে রাজউকের গঠিত তদন্ত কমিটি পাঁচ দফা সুপারিশ করেছে। এরই মধ্যে সুপারিশের প্রতিবেদনটি রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিঞার কাছে জমা দেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কারিগরি কমিটির আহ্বায়ক ও রাজউক সদস্য (পরিকল্পনা) মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (১৩ মার্চ) তিনি বলেন, রাজউকের কমিটির দায়িত্ব দিয়েছিল ক্ষতিগ্রস্ত ভবনটি বসবাসযোগ্য আছে কি না, না থাকলে বসবাসযোগ্য করতে কি করা যেতে পারে—এটা দেখা। ওই কমিটিতে ৬ সদস্যের সবাই সিভিল ইঞ্জিনিয়ার।

তিনি বলেন, ভবনটা দেখার পর দুই কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমাদের কার্যদিবস ছিল বৃহস্পতিবার আর রবিবার। শেষদিন রাতেই সুপারিশ প্রতিবেদনে সই করেছি, আজ জমা দিলাম। আমরা ৫টি সুপারিশ করেছি। সুপারিশের প্রথমটি হলো—অতিদ্রুত প্রোপিং (ভারবহনের সক্ষমতা বাড়ানো) করে ভবনটিকে স্থিতিশীল করতে হবে। ভবনটির ২৪টি কলামের ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯টির মধ্যে ৪টি আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এগুলোকে প্রোপিং করে সমান্তরাল সাপোর্ট দিয়ে ভবনটি স্থিতিশীল (স্টেবল) করার বিষয়টি আমাদের প্রথম সুপারিশ।

তিনি আরও বলেন, সুপারিশটা মনিটরিং করে এই দুইদিনের মধ্যে কাজও শেষ করেছি। আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। প্রথম সুপারিশের আরেকটি অংশ ছিল ক্ষতিগ্রস্ত ভবনটির ২৬ ফিট দূরত্বে ব্যারিকেড দেওয়া। এখন যেখানে ব্যারিকেড দেওয়া রয়েছে—ওই জায়গায় ব্যারিকেডটা রেখে রাস্তার যে অংশটি খালি থাকবে ওইখানে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী যেকোনও গাড়ি চলাচল করতে পারবে। কারণ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ভারী যানবাহন চলে। এসব ভারী যান অনেক গতিতে চলে, তাই এগুলোকে এ রাস্তা এভয়েড করতে বলেছি।

দুই নাম্বার সুপারিশে বলা হয়েছে— ৪৫ দিনের মধ্যে ভবনটির ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হবে। এখন ভবনটির কাঠামোগত অবস্থান (স্ট্রাকচারালি পজিশন) জানতে এর একটি প্রকৌশলগত মূল্যায়ণ (ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট) করতে হবে। সয়েল কন্ডিশনসহ ভবনটির কলাম ও বিম কী অবস্থায় আছে—এসব জানতে পরীক্ষা করতে হবে। এগুলোর জন্য আমরা ৪৫ দিন সময়ের কথা বলেছি।

তিন নম্বর সুপারিশ হলো—ভবনটির কাঠামোর সক্ষমতা বাড়াতে রেট্রোফিটিং করা। এটা করতে লাগে ৬ মাস। মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের মধ্যে রেট্রোফিটিং বিষয়টা চলে আসে। ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টে দেড় মাস আর রেট্রোফিটিংয়ে ৬ মাস লেগে যাবে।

সুপারিশের চার নম্বরে বলেছি—ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট ও রেট্রোফিটিং সম্পন্ন না হওয়ার পর্যন্ত ভবনটিতে কেউ বসবাস করতে পারবে না।

শেষ সুপারিশ হচ্ছে—ভবনটির সার্বিক দিক মূল্যায়ণ করে আমরা একটা সার্টিফিকেট দিবো। তারপর এখানে সবাই বসবাস করতে পারবে।

/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১৩ মার্চ ২০২৩, ২৩:২৬
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন নিয়ে ৫ সুপারিশ রাজউকের
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে উঠে এলো যেসব তথ্য
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল