বিস্ফোরণ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বললেন সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৭:০৪আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭:২০

কোনও তদন্ত ছাড়া অন্য দলকে দোষারোপ করে ওবায়দুল কাদেরের বক্তব্য দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন—এটার মধ্যে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে। এবং কোনও কোনও মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা চালাচ্ছে। এই যে কোনও তদন্ত ছাড়া উনি রাজনৈতিক একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন—এর মতো দায়িত্বহীন কী হতে পারে? সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছ থেকে এটা কি কোনও দায়িত্বশীল বক্তব্য হতে পারে?

বুধবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা এই সমস্ত ঘটনাবলি তদন্ত করে প্রকৃত ঘটনা কি হচ্ছে তা জেনে জনগণের নিরাপত্তার ব্যাপারে, সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করার কথা—সেখানে সেটা না করে তিনি রাজনীতির খেলা শুরু করেছেন। আমরা এটা নিয়ে সন্দিহান যে এটা নিয়ে রাজনৈতিকভাবে সরকার কোনও প্লট তৈরি করছে কিনা।’

উদ্ধারকাজ সম্পর্কে তিনি বলেন, আমাদের নর্থসাউথ রোডে যে ঘটনাটি ঘটলো, এর উদ্ধার কাজ সম্পন্ন করা দরকার এবং এখানে সরকারের বিভিন্ন বিভাগ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ফায়ার সার্ভিসকে সহায়তা করা দরকার। তারা এখনও সমন্বয় করতে ব্যর্থ হচ্ছে। আমি মনে করি এটা সরকারেরই একটা ব্যর্থতা। এটা একটা জরুরি পরিস্থিতি। এই জরুরি পরিস্থিতিতে এ বিভাগগুলো কাজ করতে সক্ষম হতে হবে। তা না হলে আমরা কেন তাদের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রাখছি।

বিস্ফোরণে আহত এবং নিহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দরকার। প্রত্যেককে পুনর্বাসন করা দরকার। সে বিষয়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ সম্পর্কে আমরা জানতে চাই।

এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

/এমকেআর/এমএস/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
০৮ মার্চ ২০২৩, ১৭:০৪
বিস্ফোরণ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বললেন সাকি
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী