সিদ্দিকবাজারের ঘটনায় ভবন মালিকসহ তিন জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৪:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:১৯

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, ভবন মালিক ওয়াহিদুর রহমান (৪৬) ও তার ভাই মতিউর রহমানকে (৩৬) গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিক্যাল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তিন জনকে।

/এএইচ/আরটি/এফএস/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ১৪:৫৩
সিদ্দিকবাজারের ঘটনায় ভবন মালিকসহ তিন জন গ্রেফতার
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
ডিএমপির দুই থানায় নতুন ওসি
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী