সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১২:১৬আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৩:৪৪

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হলো।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামান্ত লাল সেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত মির্জা আজমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানায় এলাকায়। বর্তমানে তিনি হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় বসবাস করছিলেন। তিনি বাংলাদেশ সেনেটারি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেলো। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এরমধ্যে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন এবং বার্ন ইনস্টিটিউটে সাত জন।

/এআইবি/এএইচ/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১১ মার্চ ২০২৩, ১২:১৬
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী