সিদ্দিকবাজারে বিস্ফোরণ

আরও দুই জনসহ ১৯ লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮ আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮:০৭

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। তারা হলেন, রবিন হোসেন ও মোমেন উদ্দিন সুমন। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ১৯ জনের লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখনও নিখোঁজ মেহেদী হাসান স্বপন নামে একজন।

নতুন করে উদ্ধার হওয়া দুই লাশের পাশ থেকে চারটি মোবাইল, একটি ঘড়ি এবং নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব জিনিস ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিএমপির বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আখতারুজ্জামান।

এছাড়া ভবনটিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করে।

/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
আরও দুই জনসহ ১৯ লাশ উদ্ধার
সম্পর্কিত
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
টুপটুপ রিসোর্টে আগুন ১১ দিন পর মনিরামপুরে পৌঁছালো একই পরিবারের চারজনের মরদেহ
কক্সবাজারে ২৪ ঘণ্টা পরও নেভেনি আগুন, সতর্কতা জারি
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল