ভবনটির সামনের সড়ক আজও বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১২:৪৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২:৪৯

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পর ক্ষতিগ্রস্ত ভবনটির সামনের সড়ক খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মণ্ডল।

শুক্রবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রংগন মণ্ডল বলেন, ভবনটি ভাঙা হবে না কি মেরামত করে ব্যবহার উপযোগী করা যাবে—তা জানতে ন্যূনতম দেড় মাস সময়ের প্রয়োজন। তবে তার আগে সামনের রাস্তাটি খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) আসমা সিদ্দিকা মিলি বাংলা ট্রিবিউনকে বলেন, যতক্ষণ না রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা পাওয়া না যাচ্ছে, ততক্ষণ রাস্তা বন্ধ থাকবে। ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে—এ অবস্থায় আরও ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

এর আগে গত বুধবার রাতে রাজউক ও বুয়েটের যৌথ বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এ অবস্থায় রাস্তা খুলে দিয়ে বড় কোনও দুর্ঘটনার যেন না হয়—সেটি দেখা হচ্ছে। সেজন্য রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

/কেএইচ/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১০ মার্চ ২০২৩, ১২:৪৯
ভবনটির সামনের সড়ক আজও বন্ধ থাকবে
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী