সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান ঠিক হবে না, বলছেন বিশেষজ্ঞরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ০২:৫৫ আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:৫৫

রাজধানীর সিদ্দিকবাজারে স্যানিটারি মার্কেটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনটিতে উদ্ধার অভিযান পরিচালনা করা ঠিক হবে না।

ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পরের দিন বুধবার (৮ মার্চ) ভবনটি পরিদর্শন করে রাজউকের প্রতিনিধি দল। দলের অন্যতম সদস্য বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রফেসর ড. রাকিব আহসান বলেন, ‘ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। কলাম ধসে না পড়লেও, একই কলমের ওপরে এবং নিচেই ফাটল ধরেছে। এই ঝুঁকিপূর্ণ ভবনে সেফটি নিশ্চিত না করে কোনভাবেই উদ্ধার অভিযান করা ঠিক হবে না।’

ভবনের বেজমেন্টে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন মেহেদি হাসান স্বপন নামে একজন। এমনটা ধারণা করে স্বজনরা অপেক্ষায় আছেন, কখন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা স্বপনকে উদ্ধার করে, তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকেন। বুধবার (৮ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপ-প‌রিচালক দিনম‌নি শর্মা বলেন, ‘আজকের মতো আন অফিসিয়ালি উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক উদ্ধার টাইম ফলো করেই উদ্ধার অভিযান চলছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর নিয়ম রয়েছে।’

বেজমেন্টের যে অংশটায় স্বপন আছেন বলে ধারণা করা হচ্ছে তা ‘প্যানকেক’ অবস্থায় আছে; সেখান থেকে তাকে এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলেও জানান উপ-প‌রিচালক দিনম‌নি শর্মা।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘একাধিক ছাদ ভেঙে এক জায়গায় পড়ে থাকলে এটাকে প্যানকেক বলা হয়।  নিখোঁজ স্বপন বেজমেন্টের যে অংশে থাকতে পারেন বলে স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সেই জায়গাটায় একাধিক ছাদের স্ল্যাব ভেঙে পড়ে আছে। যেটা প্যানকেকের মতো। এটা সরাতে গেলে বড় দুর্ঘটনা হতে পারে। এজন্য মেনুয়ালি উদ্ধার কাজ করতে হচ্ছে।’

স্বপন নিখোঁজ থাকলেও তাকে উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে পারছে না উদ্ধারকর্মীরা। বাহিনীটির দায়িত্বশীলরা বলছেন, ‘ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে ভবনকে স্ট্যাবল করার জন্য আরও কিছু কাজ করতে হবে, সে কাজগুলো হয়ে গেলে ভারী স্ল্যাবগুলো সরানো সম্ভব হবে।’

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা।

এর মধ্যে সাততলা ভবন কেফে কুইন স্যানিটারি মার্কেটের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিস্ফোরণের ঘটনায় বুধবার রাত পর্যন্ত ২০ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রফেসর ড. রাকিব আহসান বলেন, ‘ভবন প্রতিস্থাপন করার জন্য যে ছোট ছোট কাজ, এগুলো আগে করতে হবে। তবে সব জেনে-শুনেও বড় ধরনের কোনও উদ্ধার কাজে যাওয়া ঠিক হবে না। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, ভবনটা অনেক  আগের। বর্তমান সময়ের কোনও স্ট্যান্ডার্ড কোডই এই ভবনে নেই। এছাড়া ভবনের কলামগুলো খুব বাজেভাবেই করা হয়েছে, এতে করে কোনও ঝুঁকি নেওয়া উচিত হবে না। এটা রাস্তা ও পাশের ভবনের জন্য ঝুঁকিপূর্ণ।’

/এএইচ/ইউএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৯ মার্চ ২০২৩, ০২:৫৫
ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান ঠিক হবে না, বলছেন বিশেষজ্ঞরা
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত নিয়ে তদন্তে উঠে এলো যেসব তথ্য
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল