বিস্ফোরণে মৃত্যুর দায় স্বীকার করলেন রাজউক পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৬:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৭:১৫

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর দায় রাজউকের ওপর পড়ে বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম।

বুধবার (৮ মার্চ) সিদ্দিকবাজারে বিস্ফোরণ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মগবাজার বিস্ফোরণ, সায়েন্সল্যাব এবং সব শেষ সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজউকের দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হামিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর দায় রাজউকের ওপর একটু তো যাবেই এটা স্বাভাবিক।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধারকাজ শুরু করে।

/আরটি/আরআইজে/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
০৮ মার্চ ২০২৩, ১৬:৫৯
বিস্ফোরণে মৃত্যুর দায় স্বীকার করলেন রাজউক পরিচালক
সম্পর্কিত
গোলাম রসুল মার্কেটে আগুন
ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ নিহত ১১
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী