সিদ্দিকবাজারে বিস্ফোরণ

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১২:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৩:০৯

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটির ভারবহনের সক্ষমতা বাড়াতে প্রোপিং-এর কাজ করছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটিতে প্রোপিংয়ের কাজ চলছে। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র‍্যাবের টিম সতর্ক অবস্থায় রয়েছে।

ভবনটির সর্বশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মণ্ডল বলেন, আমরা মূলত ভবনটিতে এখন প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করে দেখবো—ভবনটি রেট্রোফিটিং (ভারবহন ক্ষমতা বাড়াতে কলাম মজবুতকরণ) করা যায় কি না। তবে এই সার্ভে করতে আমাদের দেড় মাস সময় লাগবে।

ভবনের সামনের রাস্তা খুলে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রোপিংয়ের পর দেখবো ভবনটি কতটুকু স্টেবল (স্থিতিশীল) হয়েছে। এছাড়া আরও দেখবো ভবনটি কতটুকু কম্পন সহ্য করতে পারছে। এসব বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এ দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা বলেন, ঘটনাস্থলে এখন আমাদের উদ্ধার কাজ চলছে না। তবে আমরা ঘটনাস্থলে আছি, যে কোনও জরুরি প্রয়োজনে সাড়া দিবো। এছাড়া কারো নিখোঁজ থাকার বিষয়ে আমাদের কাছে এসে কেউ দাবি করেনি।

/কেএইচ/এমএস/
টাইমলাইন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ
১০ মার্চ ২০২৩, ১২:৩৯
ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
০৮ মার্চ ২০২৩, ১৭:২৮
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী