প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত: শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-৬। মামলায় নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আমাদের এক প্রিসাইডিং অফিসারকে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে এলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রিসাইডিং অফিসার মামলাটি দায়ের করেন।

প্রিসাইডিং অফিসার মোছলেম রেজা বর্তমানে কেরানীগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির এজিএম হিসেবে কর্মরত রয়েছেন।

/এআই/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম