চাপ বেড়েছে মেট্রোরেলে, ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের

জুবায়ের আহমেদ
২২ জানুয়ারি ২০২৪, ২১:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:২০

সকাল থেকে রাত নাগাদ রাজধানীর এক প্রান্ত থেকে শহরের কেন্দ্রস্থল পর্যন্ত চলছে মেট্রোরেল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা বেড়েছে বহুগুণ। শুধু সকাল-সন্ধ্যা অফিস টাইমে নয়, সারা দিনই নানা কাজে যাতায়াতের জন্য মেট্রোরেলকে বেছে নিচ্ছেন রাজধানীবাসী। ফলে প্রতিটি ট্রেনেই যাত্রীতে ঠাসা থাকছে।

বিশেষ করে অফিস শুরু বা ছুটির সময়গুলোতে যাত্রীদের জন্য সব ট্রেনে জায়গা করে নেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে। তাই অফিস ঘণ্টায় ১০ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পর পর ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন যাত্রীরা।

গত শনিবার (২০ জানুয়ারি) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত চলাচল শুরু করে ঢাকা মেট্রোরেল। এতে রাত পর্যন্ত যখন খুশি তখন চলাচলের ‍সুযোগ পাচ্ছেন যাত্রীরা। পিক আওয়ারে ১০ মিনিট পর পর, আর অফপিক আওয়ারে ১২ মিনিট পর পর ট্রেন আসা-যাওয়া করে।

সারাদিরই মেট্রোরেলে ওঠার জন্য ভিড় দেখা যাচ্ছে (ছবি: ফোকাস বাংলা)

সোমবার (২২ জানুয়ারি) মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের লম্বা লাইন। সকাল-সন্ধ্যা পুরোপুরি চালু হওয়ায় নতুন করে অনেক যাত্রীই যুক্ত হচ্ছেন মেট্রোরেলে যাতায়াতে। ফলে নতুনদের একক যাত্রার টিকিট কাটতে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। এদিকে পাসধারী যাত্রীরা সরাসরি প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। তবে প্রতিটি ট্রেনেই যাত্রীদের ভিড়। সন্ধ্যার দিকে কিছু কিছু স্টেশনের যাত্রীদের পরের ট্রেনে আসার জন্য প্ল্যাটফর্ম থেকে মাইকে অনুরোধ করা হয়।

মেট্রোরেল ঢাকার চিত্র বদলে দেবে জানিয়ে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হৃদয় কাজী নামে এক যাত্রী বলেন, মেট্রোরেলের কারণে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখন প্রত্যাশা আরও বেড়েছে। ঢাকায় আরও যেসব মেট্রোরেল তৈরি করার পরিকল্পনা রয়েছে তা যেন দ্রুত সময়ে সম্পন্ন করা হয়। আমাদের অর্থ ও সময় অনেক বেঁচে যাবে। তখন ঢাকা অর্থনৈতিক একটা জোন হিসেবে বিশ্বে পরিচিত লাভ করবে।

অফিস শুরু ও ছটির সময়ে মেট্রোরেলে ওঠার জায়গা পাওয়াই কঠিন হচ্ছে (ছবি: ফোকাস বাংলা)

মেট্রোরেলে চলাচলে দুই-তৃতীয়াংশ সময় বেঁচে যাবে জানিয়ে বকুল দাশ বলেন, আগে চলাচলের সময় নানা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু ফার্মগেট, মতিঝিলে সারা দিনই লোক যাতায়াত করে। এখন রাত পর্যন্ত চালু হওয়ায় সুবিধা হয়েছে, যেকোনও সময়ই আমরা মেট্রোরেল ব্যবহার করছি। যারা এতদিন আগ্রহী ছিল না তারাও এখন মেট্রোরেলে চড়ছে। এখন যা ভিড়, মানুষ অভ্যস্ত হয়ে গেলে ভিড় আরও বাড়বে। তখন আরও ভোগান্তির শঙ্কা করছি। তাই অন্তত দিনের ব্যস্ত সময়ে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করি। মানুষ তো চড়ছে, তাহলে ট্রেন বাড়াতে তো সমস্যা নাই।

মেট্রোরেলের সুবিধা যাতে সবাই ঠিকমতো পান একজন ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের (ছবি: ফোকাস বাংলা)

সেবার মান ধরে রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সচিবালয় স্টেশনের যাত্রী মাইশা রহমান বলেন, শুরুর দিকে তো সবই ভালো। মানুষও অভ্যস্ত হচ্ছে, ভিড় বাড়ছে। এখন এই ভালোটা সবসময় ধরে রাখাটা বিষয়। আশা করি মেট্রোরেল কর্তৃপক্ষ মান ধরে রাখবেন।

মেট্রোরেলে পিক আওয়ারে ট্রেনে চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ডিএমটিসিএল সূত্রে বলা হয়েছে, চাহিদার ওপর নির্ভর করে চলাচলের সময় কমিয়ে আনা হবে। প্রত্যেক ট্রেনে দুইটা করে বগি যুক্ত করা হবে। আর আগামী এক সপ্তাহ সার্ভে করার পর মধ্যবর্তী সময় কতটা কমালে সুবিধা হয় সেটাও দেখছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বিষয়টি দেখা হচ্ছে।

সম্প্রতি সকালে পিক আওয়ারে কয়েকটি ট্রেন ১০ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পরপর প্ল্যাটফর্মে এসে থেমেছে বলে যাত্রীরাও জানিয়েছেন।

ট্রেনের বগি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও ডিএমটিসিএল সূত্রে জানা গেছে।

/জেডএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল