ঢাকা-১০ আসনের প্রার্থী ফেরদৌস ভোট দিলেন ১৭ আসনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী হলেও ঢাকা-১৭ আসনের ভোটার তিনি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পরে গণমাধ্যমের সামনে বিজয় চিহ্ন প্রদর্শন করেন নৌকার আলোচিত এই প্রার্থী।

ভোট দেওয়া শেষে ফেরদৌস বলেন, ‘নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারলে বেশি ভালো লাগতো। তবে আমার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ভোট দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়।’

নির্বাচনের পরিবেশ সুন্দর জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেলাম পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক দেখেছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

ঢাকা-১৭ আসনের মোট ভোটার ১ হাজার ৮২৪ জন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৮২টি ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তানভির।

/জেডএ/আরকে/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম