দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন তিনি।
পরে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এই কেন্দ্রে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আশা করবো, এই ধারা অব্যাহত থাকবে। যারা ভোট দিতে আসবেন তারা সুষ্ঠুভাবেই এখানে ভোট দিতে পারবেন।’
জয়ের বিষয় তিনি বলেন, ‘জয়-পরাজয় নিয়ে এখন কোনও মন্তব্য করতে চাই না। এটা নির্ভর করবে ফলাফলের ওপর। তবে আমরা আশাবাদী। কারণ গত পাঁচ বছরে আমরা যেসব কাজ করেছি, মানুষ তার মূল্যায়ন করবে।’









