সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসা নিশ্চিত করলো প্রাচীন এই দল। ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২২২টি আসন।

এবারের নির্বাচনে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী, যারা অনেকেই আবার আওয়ামী লীগের। নৌকার মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে স্বতন্ত্র থেকে পাস করেছেন ৬২ জন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

এ ছাড়া জাতীয় পার্টি ১১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন করে মোট ৩ জন প্রার্থী জয় পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। তার মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র পাঁচটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। বাকি ২৩টি দলের কোনও প্রার্থী জয়ের দেখা পাননি।

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর একটানা ক্ষমতায় রয়েছে দলটি।

এদিকে নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়ম হওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যেই শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।

রবিবার সকালে মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয় অন্তত সাতটি কেন্দ্রে। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রেগুলোয় গণনা শুরু হয়।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, ৩০০ আসনের জাতীয় সংসদে কোনো দল যদি ১৫১ আসনে বিজয়ী হয়, তাহলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসাবে আওয়ামী লীগ ইতোমধ্যে পরবর্তী সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এবারও শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করা হবে।

/এনএআর/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম