আপনাদের সঙ্গে ভারত নাই, আমেরিকাও নাই: সমাবেশে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৬:৪৮আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৭:৩৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভারত কিন্তু মেসেজ দিয়েছে, তারা আপনার সঙ্গে নাই। আমেরিকা আপনার সঙ্গে নাই। ইউরোপীয় ইউনিয়ন নাই।’ আপনার সঙ্গে আছেটা কে?—প্রশ্ন করেন তিনি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়া পল্টনে বিএনপি আয়োজিত ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের ১ দফা যৌথ ঘোষণার সমাবেশ’-এ এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘এই সরকার মুক্তিযুদ্ধকে অপমান করেছে। বাংলাদেশকে লুটপাটের রাজত্বে পরিণত করতে কৃষক-শ্রমিককে না খাইয়ে রেখেছে। এই সরকারকে একমুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। বিষয় একটাই—দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেবো। আপনাকে যেতেই হবে। যাওয়ার কোনও বিকল্প নাই।’

সরকার পতনের একদফা দাবি ও কর্মসূচি জানাতে বিএনপি আয়োজিত সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের একটা মানুষ নাই, আপনাকে চায়। আমাদের ইলিয়াছ আলীকে ফেরত দেন। তাদের ফেরত দেন যাদের গুম করেছেন। কথা একটাই, নিজেই তো দাঁড়াতে পারছেন না। আপনার অধীনে কোনও নির্বাচন হবে না। আপনি এখনও বিএনপিকে চেনেন নাই। ছাত্রদলকে চেনেন নাই।’

মির্জা আব্বাস বলেন, ‘সারা দেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে আজকে শান্তি মিটিং করেন। তারা বলে, যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের প্রতিহত করবে। আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, আরেকটু হলেই থরথর...।’

মির্জা আব্বাস দাবি করেন, ‘আওয়ামী লীগের সমাবেশে লোক নাই। আগামী দিনেও থাকবে না। বিএনপির সাধারণ কর্মীর নিশ্বাসে তারা ভেসে যাবে। লগি-বৈঠার দিন শেষ। মানুষ হত্যা করে ক্ষমতায় আর আসা যাবে না।’

‘দেশের মানুষ বাঁচতে শিখেছে। মানুষ শিখেছে আওয়ামী লীগকে শায়েস্তা করতে হয়। আজকে মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ, প্রচণ্ড গরম সত্ত্বেও লাখ লাখ মানুষ আজ সমাবেশে। এসব প্রমাণ করে এই সরকারের সময় নাই। মহাসচিব ঘোষণা দেওয়ার আগেই কেটে পড়ুন’ উল্লেখ করেন মির্জা আব্বাস।

জনসভার জমায়েত নিয়ে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। রমনা পার্ক পর্যন্ত, ওইদিকে বাংলাদেশ ব্যাংক, ওইদিকে শান্তিনগর, দৈনিক বাংলার দিকে সমাবেশ ছড়িয়ে গেছে।’

ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘আর বেশি দিন বাকি নেই। আইনমন্ত্রী আপনাকেও যেতে হবে। ছাত্রদলের, যুবদলের সবাইকে সুখবর দেই, ২২ জুলাইয়ের আগে গ্রেফতারকৃতরা মুক্তি পাবে। দলের আইনজীবীরা আপনাদের জন্য আইনি লড়াই করবেন। যদি কেউ না করে তাহলে আমাকে বলবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। দেখতেও চায় না। একটা মিটিং ডাকছিল আজকে, বায়তুল মোকাররমের উত্তর গেটে। ওখানে তো জামায়াত করে। পাবলিক নাই। ভুয়া ভুয়া। তাই বলতে চাই এখনও সময় আছে, খালেদা জিয়াকে ছাড়েন। তারেক রহমানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বন্ধ করেন। তারপর যদি নির্বাচন হয়, তাহলে দু-চারটে সিট পাইতেও পারেন। যদি জনগণের আন্দোলনের মুখে পতন হয়, তাহলে আপনার নৌকা ভোটও পাবে না।’

প্রশাসনের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘ভালো হইতে পয়সা লাগে না। এখনও সময় আছে, ভালো হয়ে যান। সরকারি কর্মচারী, আমাদের টাকায় আপনারা বাঁচেন। এখনও পুলিশ অফিসার কিছু আছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুরোনো মামলা দিয়ে জেলে দিচ্ছেন। কিছু কিছু বিচারক আজকে মনে করতেছেন, খুব দ্রুত মামলা রায় দিয়ে দিলেই হবে, বিএনপিকে জেলে দিয়ে দেবেন। তারা একদলীয়ভাবে নির্বাচন করবেন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু প্রমুখ।

/এসটিএস/সিএ/এমএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি